হোম / বিশ্ব / এবার জেদ্দা বিমানবন্দরেও ফ্লাইট বন্ধ: আটকা পড়...
বিশ্ব

এবার জেদ্দা বিমানবন্দরেও ফ্লাইট বন্ধ: আটকা পড়েছেন ঢাকাগামী যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ | ০৮:৪৪ পূর্বাহ্ন
৯৭ বার পঠিত
ফন্ট:

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিস্থিতির মধ্যে এবার নিরাপত্তাজনিত কারণে জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তের কারণে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়তে না পারায় বিমানবন্দরে আটকা পড়েছেন বিপুল সংখ্যক যাত্রী।

রোববার (১১ অক্টোবর) জেদ্দা বিমানবন্দরে নিয়োজিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিরাপত্তাজনিত সতর্কতার কারণে জেদ্দা থেকে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরে অবস্থানরত ঢাকাগামী যাত্রীদের বোর্ডিং প্রক্রিয়াও শুরু করা যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা এবং নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এতে করে ঢাকাগামী প্রবাসী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+