দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৩ শিশু। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে তিন শিশু এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একজন করে মোট সাত শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এতে করে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নতুন করে ৯৩ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে, যার মাধ্যমে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন