হোম / জাতীয় / ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা
জাতীয়
দিবস উদযাপন ও ছুটি নিয়ে নতুন পরিপত্র:

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা

ডেস্ক রিপোর্ট
১১ অক্টোবর, ২০২৬ | ১১:২৮ পূর্বাহ্ন
৭১ বার পঠিত
ফন্ট:
নতুন এই পরিপত্রে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এর আগের গত ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা দিবস উদযাপন ও পালনসংক্রান্ত পূর্বের পরিপত্রটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনে সরকারি ছুটি এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত নতুন একটি পরিপত্র জারি করেছে সরকার। রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়।

নতুন এই পরিপত্রে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এর আগের গত ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা দিবস উদযাপন ও পালনসংক্রান্ত পূর্বের পরিপত্রটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণ দিবস পালনের ক্ষেত্রে বড় ধরনের বিচিত্রানুষ্ঠান ও সাজসজ্জা যথাসম্ভব পরিহার করতে হবে। এছাড়া রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজনের বিধান রাখা হয়েছে। কর্মদিবসে কোনো ধরনের সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করতে বলা হয়েছে।

অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে—

কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে।

সরকারি কর্মসূচি যেন অফিসের স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত না ঘটায়, তা নিশ্চিত করতে হবে। আলোচনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিন কিংবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।

নগদ বা উপকরণ আকারে অর্থ বা সম্পদ ব্যয়ের প্রয়োজন হয় না—এমন সাধারণ ইভেন্টগুলো ছুটির দিনে বা কার্যদিবসে আয়োজন করা যাবে।

দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানী বা জেলা পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা রক্ষার্থে মন্ত্রণালয় ও বিভাগগুলোর স্ব স্ব অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদযাপনে প্রাধান্য দিয়ে একই তারিখে একত্রে পালন করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে এসংক্রান্ত সারসংক্ষেপ মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, উল্লিখিত সিদ্ধান্তগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+