হোম / জাতীয় / পুলিশে ১৪৯ জনের ইন্সপেক্টর পদে পদোন্নতি
জাতীয়

পুলিশে ১৪৯ জনের ইন্সপেক্টর পদে পদোন্নতি

ডেস্ক রিপোর্ট
১২ অক্টোবর, ২০২৬ | ১১:২২ পূর্বাহ্ন
৪১ বার পঠিত
ফন্ট:

বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার ১৪৯ জন কর্মকর্তাকে পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে তাদের এই পদোন্নতি প্রদান করা হয়। রোববার (১১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৯১ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর (নিরস্ত্র), ৪৯ জন সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর (সশস্ত্র) এবং ৯ জন সার্জেন্ট থেকে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে উন্নীত হয়েছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যরা অবিলম্বে তাঁদের নতুন পদে বহাল বলে গণ্য হবেন এবং সংশ্লিষ্ট পদমর্যাদার সুবিধা লাভ করবেন।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+