হোম / জাতীয় / সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে দুই অব...
জাতীয়

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
১২ অক্টোবর, ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ন
৭১ বার পঠিত
ফন্ট:
ডিবি সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন— অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

ডিবি সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

তবে গ্রেপ্তারকৃতদের ঠিক কোন নির্দিষ্ট মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ডিবি।

 

 

 

মাতুভূমি/এসএফ

 

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+