হোম / বিশ্ব / সুদানে বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহ...
বিশ্ব

সুদানে বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬ | ১১:৪৪ পূর্বাহ্ন
৫০ বার পঠিত
ফন্ট:
সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল অঞ্চলের একটি বাস্তুচ্যুত শিবিরে ড্রোন হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার আবু শান্দি এলাকায় এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।

সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল অঞ্চলের একটি বাস্তুচ্যুত শিবিরে ড্রোন হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার আবু শান্দি এলাকায় এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি ল’ইয়ার্সের বরাਤੇ এ তথ্য জানানো হয়েছে।

মানবাধিকার সংগঠনটির দাবি, সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই হামলা চালিয়েছে।

এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওচা) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় হতাহতদের বড় একটি অংশ নারী ও শিশু।

এক বিবৃতিতে ওচা জানিয়েছে, হামলার এই ভয়ংকর চিত্র তাদের গভীরভাবে মর্মাহত করেছে। সংস্থাটির তথ্যমতে, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় ধারাবাহিক হামলা চলছে, যার ফলে হাজার হাজার সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হচ্ছেন।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যকার ক্ষমতা দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিয়েছে। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চলমান এই সংঘাতের কারণে সুদানে বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে জরুরি চিকিৎসাসেবা, খাদ্য ও আশ্রয়ের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+