হোম / বিশ্ব / প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পাঠানোর জোর দ...
বিশ্ব

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পাঠানোর জোর দাবি বিএফএসের

টরন্টো, কানাডা থেকে
১২ অক্টোবর, ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ন
১০৫ বার পঠিত
ফন্ট:
বিএফএসের সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম বলেন, বিএফএসের মূল লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশিদের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং সংগঠনের কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের কাফন-দাফনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থাপনায় সহযোগিতা করা।

প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ বিনা খরচে ও সরকারি ব্যবস্থাপনায় দেশে পাঠানোর জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ ফিউনারেল সার্ভিস (বিএফএস)। কানাডার টরন্টোর স্কারবোরো এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত ভলান্টিয়ার সদস্যদের ওরিয়েন্টেশন সভায় বক্তারা এই দাবি জানান।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মো. শাহ আলম খোকন। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো অফিসের কান্ট্রি ম্যানেজার আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপিকা মাহমুদা নাসরিন।

সভায় বক্তারা বলেন, প্রবাসে কারও মৃত্যু হলে মরদেহ নিজ দেশে ফিরিয়ে নেওয়া পরিবার ও স্বজনদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং বড় একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। এই ব্যয় কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে মরদেহ বিনা খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করা এবং মরদেহ পরিবহনের খরচ ‘প্রবাসী কার্ড’-এর সেবার আওতায় আনার বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বিএফএসের সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম বলেন, বিএফএসের মূল লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশিদের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং সংগঠনের কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের কাফন-দাফনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থাপনায় সহযোগিতা করা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফএসের অপারেশনস ডিরেক্টর রাফাত আলম, ডিরেক্টর রিমন মাহমুদ, আবদুল ওয়াহেদ, প্রকৌশলী সেহাজুল ইসলাম, ইউসুফ তালুকদার, সাংবাদিক সাইফুল্লাহ দুলাল, সৈয়দ জামাল, দীন ইসলাম, আনোয়ার, নকবির খান এবং সাংবাদিক সঞ্জয় জাকি প্রমুখ।

সভায় উপস্থিত অতিথিরা এই মানবিক উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশির দুর্দিনে পাশে দাঁড়ানোর ওপর জোর দেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ট
টরন্টো, কানাডা থেকে

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+