দেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২৭ মে’র মধ্যে সকল ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
ইসি সানাউল্লাহ জানান, সারা দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের ২১ জানুয়ারি শুরু হয়ে আগামী বছরের ২৭ মে’র মধ্যেই সবকটি ধাপে সফলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন