হোম / জাতীয় / ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছা...
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ ১১ হাজার

ডেস্ক রিপোর্ট
১২ অক্টোবর, ২০২৬ | ০৫:০৯ অপরাহ্ন
৬২ বার পঠিত
ফন্ট:
দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৪জনের মৃত্যু হয়েছে।

দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৪জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন নতুন রোগী।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে। অন্যদিকে নতুন রোগীদের নিয়ে এ বছর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৪২ জনে উন্নীত হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এর আগে গত বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৪১৩ জনের। এছাড়া ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছিলেন এবং মারা যান ৫৭৫ জন।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+