যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একংশের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছান তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ৮ নম্বর টার্মিনালে পৌঁছানোর পর হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী তাকে লক্ষ্য করে বিভিন্ন বিরূপ মন্তব্য ও ভুয়া স্লোগান দিতে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ প্রবাসীরা ‘ইউ আর টেররিস্ট’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ সহ নানা ধরনের কথা বলতে থাকেন। একপর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ড. ইউনূস ও তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদকে দ্রুত সেখান থেকে সরিয়ে বিমানবন্দরে নিরাপদে নিয়ে যান।
তবে তোপের মুখে পড়া প্রবাসীদের রাজনৈতিক পরিচয় কিংবা ঘটনাটির বিস্তারিত পটভূমি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন