হোম / বিশ্ব / উচ্চস্বরে আজান দেওয়ায় ভারতে মসজিদের মুয়াজ্জিন...
বিশ্ব

উচ্চস্বরে আজান দেওয়ায় ভারতে মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ | ১২:৪৯ অপরাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
পুলিশের ভাষ্য অনুযায়ী, নাজিবাবাদের সরকারি ইন্টার কলেজের (জিআইসি) কাছে অবস্থিত নাজিবুদ্দৌলা মসজিদে মাইক ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ফাইজানকে গ্রেপ্তার করা হয়।

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদ শহরে মাইকে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজান দেওয়ার নির্ধারিত শব্দসীমা লঙ্ঘনের অভিযোগ এনে গত শনিবার ২৩ বছর বয়সী মোহাম্মদ ফাইজান নামের ওই মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) পুলিশ কর্মকর্তাদের বরাতে ভারতীয় বার্তাসংস্থা হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নাজিবাবাদের সরকারি ইন্টার কলেজের (জিআইসি) কাছে অবস্থিত নাজিবুদ্দৌলা মসজিদে মাইক ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ফাইজানকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় মসজিদের লাউডস্পিকারটিও জব্দ করে পুলিশ। পরে তাঁকে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজনোরের অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) কৃষ্ণ গোপাল সিং জানান, মসজিদ কর্তৃপক্ষের লাউডস্পিকার ব্যবহারের বৈধ অনুমতি ছিল না। অনুমতি না থাকলে মাইকের শব্দ কোনোভাবেই সংশ্লিষ্ট প্রাঙ্গণের বাইরে যাওয়ার নিয়ম নেই।

তিনি আরও বলেন, লাউডস্পিকার ও অন্যান্য শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার নিয়ে সরকার ও আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেসব নির্দেশনা বাস্তবায়নেই পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

পুলিশ সূেত্র জানা যায়, শনিবার দুপুরে ওই এলাকায় টহল দেওয়ার সময় নাজিবুদ্দৌলা মসজিদ থেকে উচ্চ শব্দে আজানের ধ্বনি শুনতে পান টহলরত পুলিশ সদস্যরা। পরে তারা মসজিদে গিয়ে ফাইজানকে আজান দিতে দেখেন এবং শব্দদূষণ ও পথচারীদের চলাচলে অসুবিধার অভিযোগ এনে তাঁকে আটক করেন।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+