দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন রোগী।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। এলাকাভিত্তিক পরিসংখ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং খুলনা বিভাগে ২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। একই সময়ে সারাদেশে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন