সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের যেকোনো দুঃসময়ে তিনি সবসময় সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দেশ ও দলের প্রতি সালাহউদ্দিন আহমেদের অসামান্য অবদান বিএনপি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ত্যাগী নেতার প্রয়াণে দল একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যা আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই গভীর শোক সহ্য করার এবং অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার মানসিক শক্তি দান করেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন