দেশে হাম ও এর উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ জনে।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট হামে আক্রান্ত ও উপসর্গের শিকার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৮৪০ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ৭৩ জনের মৃত্যু হলো। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১০৪ জন, যদিও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মাতুভূমি/এসএফ
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন