হোম / জাতীয় / সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই...
জাতীয়

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

ডেস্ক রিপোর্ট
১৫ অক্টোবর, ২০২৬ | ১০:৩২ পূর্বাহ্ন
১১৪ বার পঠিত
ফন্ট:
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। আব্দুল হাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। আব্দুল হাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার জনপ্রতিনিধি হিসেবে পথচলা শুরু হয়। এরপর ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘদিন মুন্সিগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জ্যেষ্ঠ নেতার প্রয়াণে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+