হোম / বিশ্ব / যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ...
বিশ্ব

যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ | ১০:৪১ পূর্বাহ্ন
৯২ বার পঠিত
ফন্ট:
সৌক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু প্রাণ হারিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু প্রাণ হারিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, আকাশপথে ২৪ হাজার ফুট উঁচুতে থাকার সময় উড়োজাহাজটিতে অতিরিক্ত বরফ জমতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কাছে নিচে নেমে আসার অনুমতি চান। অনুমতি পাওয়ার পরপরই উড়োজাহাজটি ডানদিকে মোড় নিয়ে দ্রুত নিচে নামতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।

ঘটনাটির বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+