হোম / বিশ্ব / জার্মানিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৩ ভারতীয়...
বিশ্ব

জার্মানিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৩ ভারতীয় নিহত, নাশকতার সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ | ১২:০০ অপরাহ্ন
৯৭ বার পঠিত
ফন্ট:
জার্মানির বোখুম শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে শহরটির হফস্টেডে এলাকার একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জার্মানির বোখুম শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে শহরটির হফস্টেডে এলাকার একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন বুধবার সকালে জার্মান পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।

সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবক এবং ২৫ ও ২৭ বছর বয়সী দুই তরুণী রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। অগ্নিকাণ্ডের সময় বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় বা জাতীয়তা এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট বা কোনো যান্ত্রিক ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি। ফলে ঘটনাটিকে দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত অগ্নিকাণ্ড বা নাশকতা বলে প্রবল সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে ভবনেরই বাসিন্দা ৪১ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দমকল বাহিনী জানিয়েছে, সিঁড়িপথ বেয়ে আগুন দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে মূল পথ। ফলে উদ্ধারকর্মীদের ভেতরে প্রবেশ করতে এবং আটকে পড়াদের উদ্ধার করতে মারাত্মক বেগ পেতে হয়।

এদিকে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে (গত রোববার) ওই ভবনের বাসিন্দাদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয় এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই পূর্বশত্রুতার জের ধরে এই অগ্নিকাণ্ড ঘটেছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে জার্মান কর্তৃপক্ষ। ঘটনার মূল কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+