হোম / জাতীয় / কবে থেকে শুরু হচ্ছে শীত?
জাতীয়

কবে থেকে শুরু হচ্ছে শীত?

ডেস্ক রিপোর্ট
১৫ অক্টোবর, ২০২৬ | ১২:১৫ অপরাহ্ন
১২৬ বার পঠিত
ফন্ট:
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের পরশ মিলতে পারে।

দেশে সাধারণত পৌষ ও মাঘ মাস জুড়ে শীতের তীব্রতা দেখা দিলেও এরই মধ্যে উত্তরের জেলাগুলোতে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। পাশাপাশি রাজধানী ঢাকায়ও বইছে উত্তর দিককার মৃদু বাতাস, যা আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে দেশজুড়ে পুরোপুরি শীতের আমেজ শুরু হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের পরশ মিলতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে—এ বছর শীতের প্রভাব ফেব্রুয়ারি মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এই সময়ে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তিনি আরও জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হলেও ডিসেম্বরে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। আর নতুন বছরের জানুয়ারি মাসে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।

এদিকে তাপমাত্রার পারদ ইতোমধ্যে নামতে শুরু করেছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং পরদিন বুধবার (১৪ অক্টোবর) রেকর্ড করা হয় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, গত মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করলেও অতিরিক্ত ঘনবসতি ও কংক্রিটের নগরায়ণের কারণে রাজধানীতে শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+