হোম / খেলাধুলা / হামজার লাল কার্ডে ক্ষুব্ধ কোচ ওয়াইল্ডার, চিন...
খেলাধুলা

হামজার লাল কার্ডে ক্ষুব্ধ কোচ ওয়াইল্ডার, চিন্তায় শেফিল্ড

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ন
৯২ বার পঠিত
ফন্ট:
পোর্টসমাউথের বিপক্ষে হার এবং মিডফিল্ডার হামজা চৌধুরীর লাল কার্ড—জোড়া ধাক্কায় বিপর্যস্ত শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে। ফলে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে দলটিকে।

পোর্টসমাউথের বিপক্ষে হার এবং মিডফিল্ডার হামজা চৌধুরীর লাল কার্ড—জোড়া ধাক্কায় বিপর্যস্ত শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে। ফলে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে দলটিকে। তবে হামজাকে দেওয়া রেফারির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ‘ইএফএল চ্যাম্পিয়নশিপ’-এর ম্যাচে পোর্টসমাউথের কাছে হেরে টেবিলের নিচের দিকে নেমে গেছে শেফিল্ড। এক ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন হামজা। ফলে ব্রিস্টল সিটির বিপক্ষে তাকে দর্শক হয়েই থাকতে হতে পারে।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষোভ ও অসন্তোষ লুকিয়ে রাখেননি কোচ ক্রিস ওয়াইল্ডার। তার দাবি, প্রথমে রেফারি হামজাকে লাল কার্ড দেবেন না বলেই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত বদলে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলে ওয়াইল্ডার বলেন, "মাঠে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। প্রতিপক্ষের ফুটবলারদের আচরণ এবং রেফারির সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি পরিষ্কার নয়। হামজা ঐ অবস্থায় আর কোথায় যেতে পারত, সেটা আমার মাথায় আসছে না।"

রেফারির কাছে প্রতিপক্ষের খেলোয়াড়দের অন্যায্য আবেদনের বিষয়ে সতর্ক করে শেফিল্ড কোচ আরও যোগ করেন, "আমাদের নিশ্চিত করা হয়েছিল যে হামজাকে লাল কার্ড দেওয়া হবে না। কিন্তু শেষ পর্যন্ত অন্যায্য সিদ্ধান্তের শিকার হতে হলো আমাদের।"

পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে অবস্থান করছে শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রয়েছে পোর্টসমাউথ। দলের এমন নাজুক পরিস্থিতিতে পরবর্তী ম্যাচে হামজার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়া শেফিল্ডের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+