হোম / খেলাধুলা / রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের আ...
খেলাধুলা

রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের আলোচনায় ইতিবাচক অগ্রগতি

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট, ২০২৬ | ০৬:১৮ পূর্বাহ্ন
৮৩ বার পঠিত
ফন্ট:
রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়নের আলোচনায় বড় ধরনের ইতিবাচক অগ্রগতি হয়েছে।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়নের আলোচনায় বড় ধরনের ইতিবাচক অগ্রগতি হয়েছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ও ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি নতুন আর্থিক প্রস্তাব উত্থাপন করে। এর পর থেকেই দুপক্ষই নতুন চুক্তির বিষয়ে বেশ আশাবাদী হয়ে উঠেছে।

বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকার কথা ২৪ বছর বয়সী এই তারকা উইঙ্গারের। তবে সমঝোতায় পৌঁছাতে না পারলে চলতি গ্রীষ্মকালীন দলবদল বাজারেই তাঁকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দিচ্ছিল না ক্লাবটি।

বুধবারের গুরুত্বপূর্ণ এই বৈঠকে রিয়ালের মহাপরিচালক হোসে আনহেল সানচেজ ও প্রধান স্কাউট জুনি কালাফাত এবং ভিনিসিয়ুসের পক্ষ থেকে তাঁর এজেন্ট ফ্রেদেরিকো পেনা ও উপদেষ্টা তাতা সোয়ারেস উপস্থিত ছিলেন। সংবাাদ সূত্রের দাবি, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি সম্পন্ন হয়েছে এবং দুই পক্ষই চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে।

এর আগে বিশ্বকাপ শেষে অনুশীলনে ফেরার দিন সোমবার রিয়াল ভিনিসিয়ুসকে বার্ষিক ২২ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছিল। বুধবারের বৈঠকে সেই অফার আরও বাড়ানো হয়েছে, যদিও নতুন প্রস্তাবের সুনির্দিষ্ট আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি। এর বিপরীতে ভিনিসিয়ুসের প্রতিনিধিরা বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দাবি করেছিলেন। বর্তমানে ভিনিসিয়ুস বছরে প্রায় ১৭.৫ মিলিয়ন ইউরো আয় করেন। কয়েক মাস থমকে থাকার পর নতুন এই প্রস্তাবে বেতন ও পারফরম্যান্স-ভিত্তিক বোনাস নিয়ে আলোচনায় বড় বরফ গলেছে।

এদিকে ভিনিসিয়ুসকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। গানারদের কোচ মিকেল আর্তেতাসহ ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে বিভিন্ন সংবাদে উঠে এসেছে; যদিও ভিনিসিয়ুসের ঘনিষ্ঠ মহল থেকে আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে সর্বশেষ আলোচনার সফল অগ্রগতি সব গুঞ্জন ব্যাকফুটে ঠেলে দিয়েছে। মাদ্রিদ ও ব্রাজিলিয়ান তারকার শিবির এখন নিশ্চিত যে, খুব শীঘ্রই নতুন দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করবেন ভিনিসিয়ুস।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+