হোম / খেলাধুলা / যুক্তরাজ্যের নারী কাবাডি দলের অধিনায়ক হলেন ব...
খেলাধুলা

যুক্তরাজ্যের নারী কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ | ১২:৪০ অপরাহ্ন
৮৯ বার পঠিত
ফন্ট:
২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম কাবাডি খেলার সঙ্গে যুক্ত হন আনিসা। কঠোর অনুশীলন ও ধারাবাহিক নৈপুণ্যের মাধ্যমে দ্রুতই ইংল্যান্ড জাতীয় নারী কাবাডি দলে নিজের স্থান পাকা করেন তিনি। এর আগে ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপের দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তরুণী।

যুক্তরাজ্যের জাতীয় নারী কাবাডি দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন দায়িত্বের কথা আনুষ্ঠানিকভাবে জানানোর পর তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৩ অক্টোবর থেকে ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।

পেশাগত জীবনে আনিসা খান একজন দক্ষ কনসালট্যান্ট এবং জনপ্রিয় ফুড ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’-এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। যুক্তরাজ্যের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে স্নাতক সম্পন্ন করা আনিসা ব্রিটিশ বিনোদন জগতেও বেশ পরিচিত মুখ। তিনি বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালে উঠে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম কাবাডি খেলার সঙ্গে যুক্ত হন আনিসা। কঠোর অনুশীলন ও ধারাবাহিক নৈপুণ্যের মাধ্যমে দ্রুতই ইংল্যান্ড জাতীয় নারী কাবাডি দলে নিজের স্থান পাকা করেন তিনি। এর আগে ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপের দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তরুণী।

আনিসা খানের পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে সফল আবাসন ব্যবসায়ী হয়ে ওঠেন এবং যুক্তরাজ্যে মর্যাদাপূর্ণ ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। চার ভাই-বোনের মধ্যে আনিসা পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।

আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে পর্দা উঠছে এবারের কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের। বাংলাদেশ ও ইংল্যান্ডসহ বিশ্বের মোট ১৪টি দেশের জাতীয় দল এই আসরে অংশ নিচ্ছে। সেখানে ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে ম্যাটে নামবেন ব্রিটিশ-বাংলাদেশি আনিসা খান।

 

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+