হোম / জাতীয় / পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি...
জাতীয়

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

ডেস্ক রিপোর্ট
১৭ অক্টোবর, ২০২৬ | ০২:২৮ অপরাহ্ন
৬২ বার পঠিত
ফন্ট:
শিউলি খানমের এই পদত্যাগের মাধ্যমে সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একের পর এক আইন কর্মকর্তার সরে দাঁড়ানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম। শনিবার (১৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন, যা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সলিসিটরের কার্যালয়ে পাঠানো হয়েছে।  

শিউলি খানমের এই পদত্যাগের মাধ্যমে সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একের পর এক আইন কর্মকর্তার সরে দাঁড়ানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন। তারও আগে ৯ সেপ্টেম্বর আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেন।  

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।  

এ ছাড়া সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় পদত্যাগপত্র জমা দেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম। এরও আগে জুন মাসে সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একযোগে পদত্যাগ করেছিলেন জামায়াত-সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+