হোম / জাতীয় / প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান
জাতীয়

প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান

ডেস্ক রিপোর্ট
১৭ অক্টোবর, ২০২৬ | ০৪:৩৮ অপরাহ্ন
৯৭ বার পঠিত
ফন্ট:
তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একই সঙ্গে আরও দুই বিশিষ্ট ব্যক্তিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

আজ শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাঁদের এই পদে নিয়োগ প্রদান করেছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+