দেশে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন রোগী।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে যেমন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন রোগী রয়েছেন, তেমনি ঢাকার বাইরের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে। চিকিৎসাধীন রোগীদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক তদারকি জোরদার করা হয়েছে।
একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংস করতে সর্বসাধারণের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন