হোম / খেলাধুলা / হঠাৎ ঢাকা সফরে আসতে পারেন ফিফা সভাপতি জিয়ান্...
খেলাধুলা

হঠাৎ ঢাকা সফরে আসতে পারেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ | ০৬:২৯ অপরাহ্ন
৮৫ বার পঠিত
ফন্ট:
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামীকাল ভুটানের থিম্পু সফরে যাচ্ছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামীকাল ভুটানের থিম্পু সফরে যাচ্ছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে ভৌগোলিক ও আকাশপথের সীমানাগত কারণে সব বিমান সরাসরি থিম্পুতে যাতায়াত করতে পারে না। ফলে থিম্পু যাওয়ার পথে ট্রানজিট হিসেবে তিনি বাংলাদেশের ঢাকা, সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দর ব্যবহার করতে পারেন।

এরই পরিপ্রেক্ষিতে বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ অভিভাবক আগামীকাল (রোববার) সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করতে পারেন বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো পুরোপুরি নিশ্চিত না হলেও ফিফা সভাপতির আগমনকে কেন্দ্র করে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে।

সংবাদসূত্রে জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন বাফুফের সাধারণ সম্পাদক। ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নিলে যাতে ইমিগ্রেশনসহ অন্যান্য যাবতীয় প্রক্রিয়া দ্রুত ও মসৃণভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সমন্বয় করা হচ্ছে।

বাফুফে সূত্রে আরো জানা যায়, ইনফান্তিনো যদি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ট্রানজিটে অবস্থান করেন, তবে বাফুফে সভাপতি ও সহ-সভাপতিরা সেখানে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আনুষ্ঠানিকভাবে দেখা হয়েছিল। আগামীকাল ফিফা প্রধান ঢাকায় সংক্ষিপ্ত ট্রানজিট নিলে তাবিথ আউয়ালের সঙ্গে তাঁর পুনরায় সাক্ষাতের সুযোগ তৈরি হবে।

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+