হোম / জাতীয় / মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে ইশরাক: তদন্তের...
জাতীয়

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে ইশরাক: তদন্তের নির্দেশ পুলিশের

ডেস্ক রিপোর্ট
১৮ অক্টোবর, ২০২৬ | ০৩:৩১ অপরাহ্ন
৭৯ বার পঠিত
ফন্ট:
রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, “মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনা তদন্তে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গতকাল শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনে ব্যক্তিগতভাবে অস্ত্র হাতে ‘মাদকবিরোধী’ অভিযানে যান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে অস্ত্র হাতে “ধর ধর...” বলে চিৎকার করতে দেখা যায়। প্রতিমন্ত্রী নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেন, যদিও পরে তা মুছে ফেলা হয়।

বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, তার হাতে থাকা অস্ত্রটি সম্পূর্ণ বৈধ এবং তিনি কাউকে ভয় দেখাতে বা গুলি করতে তা ব্যবহার করেননি। দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তিনি পুলিশকে অবহিত করেছিলেন। তবে কার্যকর পদক্ষেপ না পাওয়ায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি সেখানে যেতে বাধ্য হন বলে দাবি করেন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+