হোম / খেলাধুলা / এমবাপ্পের জোড়া গোল ও দাপুটে জয়ে তিনে রিয়াল মা...
খেলাধুলা

এমবাপ্পের জোড়া গোল ও দাপুটে জয়ে তিনে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ | ০৫:১৩ অপরাহ্ন
৮০ বার পঠিত
ফন্ট:
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং আরদা গুলের ও ইয়ান দিয়োমান্দের দারুণ নৈপুণ্যে সেভিয়াকে ৪-১ গোলে উ উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে হোসে মরিনিওর দল।

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং আরদা গুলের ও ইয়ান দিয়োমান্দের দারুণ নৈপুণ্যে সেভিয়াকে ৪-১ গোলে উ উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে হোসে মরিনিওর দল।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে রিয়াল। ৩০ মিনিটে জুড বেলিংহ্যাম ও দিয়োমান্দের বাড়ানো বল থেকে চমৎকার শটে প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে নেন তুর্কি মিডফিল্ডার আরদা গুলের। তবে প্রথমার্ধে প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করেও তিনি লাল কার্ড এড়িয়ে গেলে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে সেভিয়ার শিবির।

এরপর শুরু হয় এমবাপ্পে-ঝড়। ম্যাচের দ্বিতীয়ার্ধে বেলিংহ্যামের বাড়ানো বল নিয়ে একক প্রচেষ্টায় সেভিয়ার রক্ষণভাগকে বোকা বানিয়ে চোখধাঁধানো এক গোল করেন এই ফরাসি তারকা। কিছুক্ষণ পরেই বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে 'পানেনকা' শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি সম্পন্ন করেন এমবাপ্পে। চলতি লিগে এটি তার নবম গোল।

পরবর্তীতে ম্যানুয়েল বুয়েনো সেভিয়ার হয়ে এক গোল শোধ করে ব্যবধান কমালেও, আইভরি কোস্টের উইঙ্গার দিয়োমান্দে বক্সের বাইরে থেকে জোরালো শটে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন।

সামনে সপ্তাহের ঐতিহ্যবাহী ‘এল ক্লাসিকো’র আগে এই জয় মরিনিওর দলকে আত্মবিশ্বাস জোগাবে। দিনের অন্যান্য ম্যাচে স্প্যানিশ লিগে জয় পেয়েছে রিয়াল সোসিয়াদাদ, সেল্তা ভিগো এবং ওসাসুনা।

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+