হোম / জাতীয় / ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাত...
জাতীয়

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৫১ জন

ডেস্ক রিপোর্ট
১৯ অক্টোবর, ২০২৬ | ০৫:৪৩ অপরাহ্ন
৫৮ বার পঠিত
ফন্ট:
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন রোগী।

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১,৮৫১ জন নিয়ে চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৭ হাজার ৮৬৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ৩৬৩ জন, খুলনা বিভাগে ২৫৩, রাজশাহী বিভাগে ২৩৩, চট্টগ্রাম বিভাগে ২২০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৯২, ময়মনসিংহ বিভাগে ৯২, রংপুর বিভাগে ৯৩ এবং সিলেট বিভাগে ২৬ জন ভর্তি হন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী চারজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+