হোম / জাতীয় / হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক...
জাতীয়

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত শনাক্ত ৩৫

ডেস্ক রিপোর্ট
১৯ অক্টোবর, ২০২৬ | ০৬:০৫ অপরাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন করে ৩৫ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৩০৭ জনের মধ্যে এর উপসর্গ দেখা গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন করে ৩৫ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৩০৭ জনের মধ্যে এর উপসর্গ দেখা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে; তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মৃতদের মধ্যে রাজধানী ঢাকায় দুইজন এবং সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একজন করে শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ১০৪ শিশু। এ নিয়ে দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+