হোম / জাতীয় / ফাঁকফোকর বের করে মামলা দিয়ে দেন, নিজেই জেলে য...
জাতীয়

ফাঁকফোকর বের করে মামলা দিয়ে দেন, নিজেই জেলে যাব, নাহিদকে ইশরাক

ডেস্ক রিপোর্ট
২০ অক্টোবর, ২০২৬ | ১১:৩৬ পূর্বাহ্ন
৫৯ বার পঠিত
ফন্ট:
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। এর আগে একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ্যে করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, “কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো।”

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। এর আগে একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, “জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মাদকের মহামারি ও এর প্রতিকার সম্পর্কে শূন্য শতাংশ কথা বলে ১০০ শতাংশ আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিলেন তিনি। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? এরপর আমারে ফাঁসিতে ঝুলাইতি।”

তরুণ প্রজন্মকে উদ্দেশ্যে করে আক্ষেপের সুর তুলে তিনি আরও লেখেন, “দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।”

কারো নাম না উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে ইশরাক লেখেন, “নাম বললাম না। তবে আরেকটি ছেলে যার থেকে মানসিক সমস্যা ছাড়া কিছুই আশা করিনি। কোথা থেকে নম্বর নিয়ে ফোন করে বলল ভাই এরপর গেলে আমাকে নিয়েন। এই মাদক আমাদের ধ্বংস করে যাচ্ছে। আসলে এই পার্টির ভবিষ্যৎ শূন্য। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সঙ্গে নিয়ে যাওয়ার পর।”

আইনের শাসন প্রসঙ্গে নাহিদ ইসলামকে সরাসরি উদ্দেশ্য করে তিনি লেখেন, “নাহিদকে বলব, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাব। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা। এভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।”

মাদক নির্মূলে নিজের অবস্থান ও কঠোর হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার ও বিক্রেতারা অপেক্ষা কর।”

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+