হোম / জাতীয় / সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ব- র...
জাতীয়

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ব- রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
২০ অক্টোবর, ২০২৬ | ০১:০০ অপরাহ্ন
৯৩ বার পঠিত
ফন্ট:
প্রধানমন্ত্রী বলেন, “১২ তারিখের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “বাংলাদেশের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজও করতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে শ্রম ও নিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে—এটিই হোক আমাদের সবার অঙ্গীকার।”

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে আয়োজিত এক বিশাল পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “১২ তারিখের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সরকারের বিভিন্ন গণমুখী পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। একই সাথে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এ ছাড়া মসজিদ-মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিনসহ সমাজের সম্মানিত গুরুজনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে।

চলমান শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসবের দিনে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা বাড়াতে হবে। এই বাংলাদেশ আমাদের সবার। তাই দেশের উন্নয়ন, শান্তি ও ভবিষ্যৎ পুনর্গঠনের ঐতিহাসিক দায়িত্বও আমাদের প্রত্যেকের।”

পরিশেষে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে তিনি বলেন, “সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সবাই মিলে পরিশ্রম করে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব।”

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+