হোম / খেলাধুলা / চ্যাম্পিয়নস লিগের হাই-ভোল্টেজ ম্যাচে আজ পিএস...
খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগের হাই-ভোল্টেজ ম্যাচে আজ পিএসজির মুখোমুখি বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ | ০১:৩০ অপরাহ্ন
১০০ বার পঠিত
ফন্ট:
উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে প্যারিসের পার্ক দে প্রাঁসে মাঠে নামছে দুই ইউরোপিয়ান পাওয়ার হাউস—পিএসজি ও বার্সেলোনা। লুইস এনরিকের পিএসজির মুখোমুখি হবে হান্সি ফ্লিকের অপ্রতিরোধ্য বার্সেলোনা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে প্যারিসের পার্ক দে প্রাঁসে মাঠে নামছে দুই ইউরোপিয়ান পাওয়ার হাউস—পিএসজি ও বার্সেলোনা। লুইস এনরিকের পিএসজির মুখোমুখি হবে হান্সি ফ্লিকের অপ্রতিরোধ্য বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া হাই-ভোল্টেজ এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ২।

চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। লা লিগার প্রথম ৯ ম্যাচে ৩৯ গোল করার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচে এসেছে আরও ৯ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১১ ম্যাচেই জয় তুলে নিয়েছে কাতালানরা, যেখানে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে। সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ফ্লিকের দল।

তবে মাঠের এই লড়াইয়ের আগে রক্ষণভাগ নিয়ে বড় দুশ্চিন্তায় রয়েছে বার্সা। চোটের কারণে জুলস কুন্দে, এরিক গার্সিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে পাচ্ছে না দলটি। রক্ষণভাগের এই ধাক্কা সামলে পিএসজিকে মোকাবিলা করতে হবে তাদের। পরিস্থিতি সামাল দিতে মিডফিল্ডার রদ্রি কিংবা ফ্রেঙ্কি ডি ইয়ংকে সেন্টার-ব্যাক হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে কোচ হান্সি ফ্লিকের।

অন্যদিকে, প্রতিপক্ষের এই দুর্বলতার সুযোগ নিয়ে সাবেক ক্লাবকে হারানোর ছক কষছেন পিএসজি কোচ লুইস এনরিকে। বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম অস্ত্র তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে বাড়তি সতর্ক পিএসজি শিবির। লামিনেকে আলাদাভাবে পাহারা দেওয়ার চেয়ে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার কৌশলে জোর দিচ্ছেন এনরিকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, "ওকে বল পেতে দেওয়া যাবে না। কারণ, বল পেলেই সে হুমকি হয়ে ওঠে। লামিনেকে থামানোর সবচেয়ে ভালো উপায় হলো বার্সেলোনাকে বলের দখল দেওয়া যাবে না।"

বার্সেলোনার রক্ষণ ভাঙার পাশাপাশি নিজেদের আক্রমণেও সর্বোচ্চ ধার বজায় রাখতে চাইবে ফরাসি ক্লাবটি। সব মিলিয়ে প্যারিসের আজকের মহারণে একদিকে এনরিকের নিখুঁত কৌশল, অন্যদিকে ফ্লিকের অপ্রতিরোধ্য গোলের নেশা—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর রাতের অপেক্ষা।

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+