দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জন এবং হামের উপসর্গে ৩ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৩৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৭ জনে।
অন্যদিকে, সারাদেশে হামের প্রাদুর্ভাব ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১০০ জন। ফলে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৪ জনে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন