হোম / খেলাধুলা / উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা
খেলাধুলা

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

স্পোর্টস রিপোর্ট
২৩ অক্টোবর, ২০২৬ | ০১:৪০ অপরাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই টেস্টের প্রথমটির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই নাহিদ রানা। বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকা সৌম্য সরকারও।

আফগানিস্তানের বিপ্পক্ষে সিরিজে দলে থাকলেও ম্যাচে নামার সুযোগ হয়নি সৌম্যর। তাকে এর আগে অস্ট্রেলিয়া সিরিজের দলেও রাখা হয়েছিল। সেখানেও খেলার সুযোগ পাননি। তিনি বাদ পড়েছেন না খেলেই।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদও। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ দলে ফিরেছেন।

এদিকে, চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন লিটন দাস। তিনি ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। আফগানিস্তান সিরিজে কোনো ম্যাচ না পেলেও দলে জায়গা ধরে রেখেছেন তাওহীদ হৃদয়।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২৮ অক্টোবর মিরপুরে। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট। দুটো ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

প্রথম টেস্টের দল

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

 

মাতুভূমি/এএইচ

স
স্পোর্টস রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+