হোম / বিশ্ব / ইউক্রেনের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তি নিয়ে আলো...
বিশ্ব

ইউক্রেনের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তি নিয়ে আলোচনায় রাজি রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬ | ০১:৪৩ অপরাহ্ন
৭৯ বার পঠিত
ফন্ট:

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত। তবে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি নয়, বরং চূড়ান্ত শান্তিচুক্তির আওতায় নিরাপত্তা-সংক্রান্ত শর্তাবলি নিয়ে আলোচনা করতে চায় মস্কো। বৃহস্পতিবার এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে পুতিন বলেন, ‘এই আলোচনার লক্ষ্য হবে চূড়ান্ত চুক্তির কাঠামোর মধ্যে ইউক্রেন ও রাশিয়া—উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা করা। যুদ্ধের মধ্যে স্বল্প সময়ের কোনো বিরতির পর নয়, বরং চূড়ান্ত চুক্তির অংশ হিসেবেই এ বিষয়ে আলোচনা করতে হবে।

 

মাতুভূমি/এএইচ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+