হোম / জাতীয় / বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: শক্তিশালী হয়ে ঘূর্...
জাতীয়

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

ডেস্ক রিপোর্ট
২৬ অক্টোবর, ২০২৬ | ১০:৩৩ পূর্বাহ্ন
৯২ বার পঠিত
ফন্ট:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) গতিপথ পরিবর্তন করে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) গতিপথ পরিবর্তন করে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। গতিপথ বজায় থাকলে আগামী বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়টি।

পূর্বাভাসে জানানো হয়, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে। অনুকূল আবহাওয়ায় এটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের তিনটি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+