হোম / বিশ্ব / ইতিহাস গড়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডে...
বিশ্ব

ইতিহাস গড়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুলা দা সিলভা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ | ১০:৪৪ পূর্বাহ্ন
৭৪ বার পঠিত
ফন্ট:
রোববারের (২৫ অক্টোবর) নির্বাচনে ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেন ৮০ বছর বয়সী এই রাজনীতিক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রথম ধাপের ভোটে পিছিয়ে থেকেও দ্বিতীয় ধাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

রোববারের (২৫ অক্টোবর) নির্বাচনে ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেন ৮০ বছর বয়সী এই রাজনীতিক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল কোর্টের তথ্যমতে, লুলা ৬ কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো ৪৮ শতাংশ ভোট পেয়ে অর্জন করেছেন ৫ কোটি ৯০ লাখের কিছু বেশি ভোট। নির্বাচনের প্রথম ধাপে লুলার প্রাপ্ত ভোট ছিল ৪৫ শতাংশ এবং বলসোনারোর ছিল ৪৭ শতাংশ। ব্রাজিলের আধুনিক ইতিহাসে প্রথম ধাপে হেরে গিয়ে দ্বিতীয় ধাপের ভোটে বিজয়ী হওয়ার ঘটনা এটিই প্রথম। আগামী ২০২৭ সালের ৫ জানুয়ারি চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন লুলা।

ভোটগ্রহণের দিন পরিবহন সংকট ও ভারী বৃষ্টির কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা অতিরিক্ত সময় ভোটগ্রহণ চালু রাখা হয়। লুলার এই ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম ও মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। তবে ভোটের সময়সীমা বাড়ানো নিয়ে আইনি জটিলতার অভিযোগ তুলে নির্বাচন বাতিলের ইঙ্গিত দিয়েছেন বিরোধী প্রার্থী ফ্লাভিও বলসোনারো এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

বিজয় পরবর্তী ভাষণে লুলা স্বীকার করেন যে তাঁকে ডানপন্থী সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের মুখোমুখি হতে হবে। লাতিন আমেরিকায় সাম্প্রতিক ডানপন্থীদের উত্থানের মধ্যে লুলার এই জয় এক নতুন রাজনৈতিক মোড় এনে দিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি কর্মসপ্তাহ ছোট করা ও অর্থনৈতিক চাপ কমানোর আশ্বাস দেন।

উল্লেখ্য, লুলার সাবেক প্রতিদ্বন্দ্বী এবং ফ্লাভিও বলসোনারোর বাবা জাইর বলসোনারো অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত রয়েছেন, যা নিয়ে ট্রাম্প প্রশাসন পূর্বে ব্রাজিলের ওপর বিভিন্ন শুল্ক আরোপ করেছিল।
 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+