চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। এই প্রতিনিধিদলে আরও অন্তর্ভুক্ত রয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিশেষ অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।
রোববার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আমজনতা দলের সদস্যসচিব লেখেন, "আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট, সফরসঙ্গী সবাই বসলাম। আল্লাহু আকবর বলল বিমানের মাইকে। হালকা ঝাঁকুনি।"
উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও লেখেন, "আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।"
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন