জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠনগুলোর কার্যক্রম দেখভাল ও সুসংহত করার লক্ষ্যে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদকে প্রধান করে ‘ডায়াস্পোরাবিষয়ক উপকমিটি’ গঠন করা হয়েছে। এই উপকমিটির উপপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নারী শক্তির সাবেক আহ্বায়ক মনিরা শারমিনকে।
সোমবার (২৬ অক্টোবর) দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের ডায়াস্পোরাবিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণবিষয়ক কার্যক্রম সুসংহত করার লক্ষ্যে নতুন এই উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সাংগঠনিক সম্পাদক: রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।
সহ-সাংগঠনিক সম্পাদক: রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।
প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক: ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এর আগে চলতি বছরের ১২ আগস্ট এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক যোগাযোগ, কূটনৈতিক সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় জোরদার করতে ‘আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি’ গঠন করা হয়েছিল।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন