হোম / রাজনীতি / সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়...
রাজনীতি

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু

ডেস্ক রিপোর্ট
৩১ অক্টোবর, ২০২৬ | ০২:৩৩ অপরাহ্ন
৫০ বার পঠিত
ফন্ট:
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এ লংমার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ঢাকা থেকে যাত্রা শুরু করে এটি খুলনা, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে অগ্রসর হবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। হাজারেরও বেশি যানবাহনের বহর নিয়ে এই লংমার্চে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এ লংমার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ঢাকা থেকে যাত্রা শুরু করে এটি খুলনা, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে অগ্রসর হবে।

লংমার্চের আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সমাবেশটি শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানীসহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+