মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য বড় সুযোগ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কোনো ধরনের জরিমানা ছাড়াই মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধি করে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদান সাপেক্ষে সব প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়িয়েছে সরকার।
এমতাবস্থায়, নির্ধারিত সময়সীমা অর্থাৎ আগামী ২৯ অক্টোবরের (বৃহস্পতিবার) মধ্যে শেষবারের মতো জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন