হোম / জাতীয় / টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব...
জাতীয়
জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠক:

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার

ডেস্ক রিপোর্ট
২৭ অক্টোবর, ২০২৬ | ১০:১১ পূর্বাহ্ন
১১০ বার পঠিত
ফন্ট:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় 'কান্তেই'-এ পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় 'কান্তেই'-এ পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।

গার্ড অব অনার শেষে দুই প্রধানমন্ত্রী সফরসঙ্গী ও নিজ নিজ মন্ত্রিসভার সদস্যদের পরস্পর পরিচয় করিয়ে দেন। এরপর ভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ খাতসমূহে জাপানি সহায়তা বাড়ানোর বিষয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পরে আলোচনার অর্জন তুলে ধরে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। মধ্যাহ্নভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশগ্রহণ ও সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ।

চার দিনের এই সরকারি সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে বাংলাদেশে ইপিএ বাস্তবায়ন, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, আধুনিক সার কারখানা স্থাপন, কৃষি আধুনিকায়ন এবং প্রযুক্তি গ্রাম প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার সকালে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর তৃতীয় দ্বি-পক্ষীয় বিদেশ সফর।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+