নভেম্বর মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজা উপলক্ষে এই ছুটির সুযোগ তৈরি হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রাতিষ্ঠানিক ছুটির তালিকা অনুযায়ী, ৬ নভেম্বর (শুক্রবার) এবং ৭ নভেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর মধ্যে ৭ নভেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেই পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরবর্তীতে ৮ নভেম্বর রবিবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ফলে শুক্র, শনি ও রবিবার—টানা তিন দিন বন্ধ থাকছে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়গুলো। টানা ছুটির এই খবরে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্তি দেখা গেছে।
তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামাপূজার পৃথক ছুটির উল্লেখ না থাকায়, মাদরাসার ক্ষেত্রে এই ছুটি কার্যকর হবে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন