যুক্তরাষ্ট্রের আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনসহ অতীত নির্বাচনগুলোতে ভোট জালিয়াতির তথ্য প্রদানকারীদের জন্য ১০ লাখ ডলার (১ মিলিয়ন ডলার) পুরস্কারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং আদালতে দণ্ডপ্রাপ্তি নিশ্চিত হওয়ার শর্তে এই আর্থিক পুরস্কার প্রদান করা হবে বলে তিনি জানান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "অতীতের নির্বাচন বা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে যেকোনো ভোটার জালিয়াতির তথ্য প্রদানকারীকে ১০ লাখ ডলার দেওয়া হবে—যদি সেই তথ্য জালিয়াতিচক্রের সদস্যকে গ্রেপ্তার ও সাজা নিশ্চিত করতে সহায়তা করে!"
আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে দেশটির আইনসভা কংগ্রেসের মূল নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে তা নির্ধারিত হবে। মার্কিন নির্বাচন প্রক্রিয়ার শতভাগ সততা ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে রাজনীতিকদের উত্তপ্ত বাদানুবাদের মধ্যেই ট্রাম্পের এই অভূতপূর্ব পুরস্কারের ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন