হোম / বিশ্ব / ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিয়াত্রিস...
বিশ্ব

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিয়াত্রিস কিউলের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬ | ১২:২১ অপরাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ডের রানার-আপ বিয়াত্রিস কিউল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের নতুন ও গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ১৯৯৩ সালে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন।

সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ডের রানার-আপ বিয়াত্রিস কিউল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের নতুন ও গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ১৯৯৩ সালে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত একটি প্রতিবেদনে এই অভিযোগের বিবরণ উঠে এসেছে। প্রতিবেদনে ট্রাম্পের সঙ্গে যৌন অপরাধে অভিযুক্ত প্রয়াত জেফরি এপস্টেইনের সম্পর্ক এবং বিচার বিভাগের ভূমিকা নিয়ে তদন্ত চিত্র তুলে ধরা হয়েছে।

এর আগে ২০২৪ সালে কিউল অভিযোগ করেছিলেন, ১৯৯৩ সালের নভেম্বরে প্লাজা হোটেলে একটি সুন্দরী প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে পরিচয়ের পর ট্রাম্প তাঁকে যৌন হয়রানি করেছিলেন। তবে নতুন প্রতিবেদনে কিউল দাবি করেছেন, ঘটনার সময় তাঁকে জিম্মি করে নৃশংসভাবে ধর্ষণ করা হয়, যার ফলে তাঁর দেহে আঘাত ও রক্তের দাগ তৈরি হয়েছিল।

তবে হোয়াইট হাউস এবং ট্রাম্পের জনসংযোগ প্রতিনিধি দল এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছে। তাঁদের দাবি, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং 'ডেমোক্র্যাটদের মরিয়া চেষ্টা'। ট্রাম্পের সাফল্যের প্রেক্ষাপটে ভোটারদের মনোযোগ অন্য কোনো দিকে সরাতেই এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস।  

হাউস জুডিশিয়ারি কমিটির জ্যেষ্ঠ সদস্য জেমি রাসকিন জানিয়েছেন, কিউলসহ অন্তত পাঁচ নারী সরাসরি অভিযোগ করেছেন যে এপস্টেইনের উপস্থিতিতে বা তাঁর সংশ্লিষ্টতায় ট্রাম্পের মাধ্যমে তাঁরা ধর্ষণের শিকার কিংবা যৌন নিপীড়িত হয়েছেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত এই প্রতিবেদন রাজনৈতিক অঙ্গনে নতুন কাদা ছোড়াছুড়ি ও বিতর্কের জন্ম দিয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+