হোম / বিশ্ব / কাজাখস্তানে ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য...
বিশ্ব

কাজাখস্তানে ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬ | ১০:৩০ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
কাজাখস্তানে ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি এবং মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন আগামী বছরের ধর্মীয় দিবসগুলোর এই পঞ্জিকা অনুমোদন করেছে।

কাজাখস্তানে ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি এবং মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন আগামী বছরের ধর্মীয় দিবসগুলোর এই পঞ্জিকা অনুমোদন করেছে। কাজাখস্তানের বার্তা সংস্থা ‘কাজইনফর্ম নিউজ এজেন্সি’ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রমজানের অন্যতম পবিত্র রাত শবে কদর বা লাইলাতুল কদর ২০২৭ সালের ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে পালিত হবে।

অন্যান্য ধর্মীয় উৎসবের সময়সূচি

শবে বরাত: ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাত।

আরাফার দিবস ও ঈদুল আজহা (কুরবান আইত): আগামী ১৬ মে রোববার থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী ঈদুল আজহা উদযাপিত হবে এবং এর আগের দিন শনিবার আরাফার দিবস পালিত হবে।

ঈদে মিলাদুন্নবী (মাওলিদ): আগামী ১৪ ও ১৫ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্যের ওপর ভিত্তি করে হিজরি সনের মাসগুলোর শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মাসের সূচনা নতুন চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় এসব তারিখ কিছুটা পরিবর্তিত বা একদিন এদিক-সেদিক হতে পারে।

উল্লেখ্য, এর আগের বছর দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১৯ মার্চ, যার পরদিন ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+