হোম / জাতীয় / বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রত...
জাতীয়

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
২৮ অক্টোবর, ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ন
৪৭ বার পঠিত
ফন্ট:
বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে বিভিন্ন আইনি ও নীতিগত বিধিবিধান সংস্কার ও সহজীকরণের কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং সার্বিক ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ‘জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন’ (জেবিআইসি)-এর গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন।  

বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে বিভিন্ন আইনি ও নীতিগত বিধিবিধান সংস্কার ও সহজীকরণের কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও জানান, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশ সরকারের বর্তমান উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সুসংগত।

বৈঠকে মূলত বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশে জেবিআইসির একটি সার্বক্ষণিক কার্যালয় স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নানা গুরুত্বপূর্ণ খাতে জেবিআইসির ধারাবাহিক বিনিয়োগ ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হলে, জেবিআইসি গভর্নর এই প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।  

উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+