হোম / জাতীয় / ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৯ জনের মৃত্যু
জাতীয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
২৮ অক্টোবর, ২০২৬ | ০৪:৪৬ অপরাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:
চলতি মাসে চরম ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। এডিস মশাবাহিত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

চলতি মাসে চরম ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। এডিস মশাবাহিত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন ডেঙ্গু রোগী।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল অক্টোবর মাসেই প্রাণ হারিয়েছেন ১৬৪ জন, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। এর আগে সেপ্টেম্বর মাসে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগী মারা যান।

বুলেটিনে আরও জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৮২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৮১৬ জন। এছাড়া চট্টগ্রামে ৩১৩ জন, খুলনায় ২১৪ জন, রাজশাহীতে ২১৭ জন, বরিশালে ১৯৪ জন, রংপুরে ১১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ জনগণকে মশার কামড় থেকে সাবধানে থাকার এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+