হোম / খেলাধুলা / দুই ম্যাচের নিষেধাজ্ঞায় নেইমার
খেলাধুলা

দুই ম্যাচের নিষেধাজ্ঞায় নেইমার

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬ | ১১:৪২ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
নিয়ম ভঙ্গ করে মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে তর্কে জড়ানোয় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সর্বোচ্চ ক্রীড়া বিচার ট্রাইব্যুনাল (এসটিজেডি)।

নিয়ম ভঙ্গ করে মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে তর্কে জড়ানোয় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সর্বোচ্চ ক্রীড়া বিচার ট্রাইব্যুনাল (এসটিজেডি)।

সম্প্রতি ব্রাজিলিয়ান সেরি আ-তে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করার ম্যাচে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। ম্যাচ চলাকালে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন ৩৪ বছর বয়সী সান্তোস অধিনায়ক। রেফারির প্রতিবেদন অনুযায়ী, লাল কার্ড দেখার পরও তিনি প্রতিপক্ষের বেঞ্চের দিকে তেড়ে যান এবং নেস্তরের মুখোমুখি হওয়ার চেষ্টা করেন, যা পরবর্তীতে সতীর্থরা থামান।

শুনানি শেষে সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস জানায়, তর্কের সময় মুখ ঢেকে রাখার নিয়ম ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়েছে। ফুটবলারদের এমন আচরণ রোধে চালু হওয়া এই বিধানটি ‘ভিনিসিয়ুস জুনিয়র রুল’ নামে পরিচিত।

তিনটি হলুদ কার্ডের কারণে এমনিতেই পালমেইরাসের বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচে অনুপস্থিত ছিলেন নেইমার। তার সঙ্গে নতুন দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হওয়ায় সান্তোসের হয়ে টানা তিনটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নেইমার ও সান্তোস ক্লাবের আপিল করার সুযোগ রয়েছে। আপিলের ফলাফল ও পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী নভেম্বরের শেষভাগে মাঠে ফিরতে পারেন ব্রাজিলের সাবেক এই অধিনায়ক।

 

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+