হোম / জাতীয় / জাতীয় নির্বাচনের মতোই উপ-নির্বাচনকে গুরুত্ব...
জাতীয়

জাতীয় নির্বাচনের মতোই উপ-নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে ইসি: সিইসি

ডেস্ক রিপোর্ট
২৯ অক্টোবর, ২০২৬ | ০১:১৬ অপরাহ্ন
৫০ বার পঠিত
ফন্ট:
জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে বর্তমান উপ-নির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দীন। তিনি জানান, উপ-নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশন পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে।

জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে বর্তমান উপ-নির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দীন। তিনি জানান, উপ-নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশন পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রস্তুতি ও স্বচ্ছতা প্রসঙ্গে সিইসি বলেন, বর্তমান কমিশন পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাসী। সেই নীতির আলোকে জাতীয় নির্বাচনের মতোই এ উপ-নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে দায়িত্বে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকা থেকে পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সম্প্রতি নির্বাচন ঘিরে ১১দলীয় জোটের উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জানান, জোটের উত্থাপিত অভিযোগগুলোর যথাযথ সমাধান করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ যেকোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করে সিইসি এ এম এম নাসিরউদ্দীন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অতীতে যেসব সংঘাত ও অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে বেরিয়ে আসতে চায় কমিশন। সব পক্ষের অংশগ্রহণে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ চলছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+